• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আবারও বিএনপির ২৭ নেতাকে অব্যাহতি


নেত্রকোনা প্রতিনিধি ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৫৫ পিএম
আবারও বিএনপির ২৭ নেতাকে অব্যাহতি

ফাইল ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৭ নেতাকে অব্যাহতি প্রদান করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঞা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন সময়ে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য অব্যাহতিপ্রাপ্ত নেতাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দলপা ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল হাসেম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিক, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জজ মিয়া, ২নং ওয়ার্ড সদস্য আবুল মিয়া, আবুল হাসেম মেম্বার, সাইদুল হক মেম্বার, ৪নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান তালুকদার, ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল মোতালিব, ৭নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম নয়ন, সৈয়দ উসমান গণি দুলু, ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল মোতালিব, ৭নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মণ্ডল, ৯নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা ও সদস্য নূর মোহাম্মদ স্বপন।

সান্দিকোনা ইউনিয়নের সদস্যরা হলেন মো. ফজলু মিয়া, মো. আতিকুর রহমান ভূঞা, মো. আব্দুল লতিফ, মো. আসাদুজ্জামান বাবুল, মো. আবুল বাশার, মো. ইদ্রিস মিয়া (ইদু), ২নং ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. হলুদ মিয়া, ৬নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল হেকিম, ১নং ওয়ার্ড সদস্য মো. হাদিছ মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য মো. মল্লিক মিয়া। নওপাড়া ইউনিয়নের সদস্যরা হলেন মো. বাহার উদ্দিন, রিয়াজ উদ্দিন ও কামরুজ্জামান কনক।

কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু জানান, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!