• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজাপুরে ইউপি সদস্যের ৬টি গরু চুরি


ঝালকাঠি প্রতিনিধি  ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:৪৪ পিএম
রাজাপুরে ইউপি সদস্যের ৬টি গরু চুরি

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক ইউপি সদস্যের বাড়ি থেকে রাতের আঁধারে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার নিজামিয়া শানু মেম্বারের বাড়ি থেকে গভীর রাতে এসব গরু চুরি হয়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে ৩টি লাল অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু এবং ৩টি কালো গরু।

লাল গরুগুলোর মধ্যে ২টি বাছুর—একটির বয়স মাত্র ৭ দিন এবং অপরটির বয়স প্রায় দেড় বছর। কালো গরুগুলোর মধ্যে একটি প্রায় দেড় বছরের কিছু বেশি বয়সী এবং একটি ১ মাস বয়সী বাছুর রয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, রাতে গোয়ালঘরে গরুগুলো রেখে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে গোয়ালঘরে গিয়ে গরু না দেখে বিষয়টি টের পান। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। 

এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

চুরি হওয়া গরু সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে বা সন্দেহজনক কিছু দেখে থাকলে ০১৭৪৭৬৯৫৯৫৫ অথবা ০১৭২৬৪৬৮৬১৮ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গরু চুরির ঘটনা শুনেছি| পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিএস

Wordbridge School
Link copied!