ফাইল ছবি
ঢাকা: টানা তিন সপ্তাহ বাড়ার পর অবশেষে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.২ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ১৬৭.২৮ ডলারে দাঁড়ায়। যা টানা চার সেশনের উত্থান ভেঙে দেয় এবং দিনের শুরুতে ছোঁয়া তিন সপ্তাহের বেশি সময়ের সর্বোচ্চ অবস্থান থেকে নিচে নেমে আসে।
এদিকে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ০.৭ শতাংশ কমে ৫ হাজার ১৮৭.৪০ ডলারে লেনদেন হয়েছে।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি থেকে যদি কোনো দেশ সরে আসে, তাহলে সুপ্রিম কোর্ট তাঁর জরুরি শুল্ক বাতিল করার পর তিনি ভিন্ন বাণিজ্য আইনের অধীনে আরও উচ্চ শুল্ক আরোপ করবেন।
এদিকে, ফেডারেল রিজার্ভ গভর্নর ক্রিস্টোফার ওয়ালার বলেন, ফেব্রুয়ারির আসন্ন চাকরির তথ্য যদি দেখায় যে ২০২৫ সালের দুর্বলতার পর শ্রমবাজার আরও মজবুত হয়েছে, তাহলে মার্চের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার বিষয়ে তিনি উন্মুক্ত আছেন।
স্বর্ণের সাথে স্পট মার্কেটে সিলভার ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৮৭.৩৯ ডলারে নেমেছে। যা সোমবার দুই সপ্তাহের বেশি সময়ের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।
স্পট মার্কেটে প্লাটিনাম ০.৫ শতাংশ কমে ২ হাজার ১৪২.৩৫ ডলারে এবং প্যালাডিয়াম ০.৪ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫০.৯৮ ডলারে পৌঁছেছে।
পিএস







































