• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজারহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক


কুড়িগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:০২ পিএম
রাজারহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাসরিন বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার ব্রয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রতিবেশীরা নাসরিন বেগমকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাঁর শয়নকক্ষে খুঁজতে যান। এ সময় ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁকে ঝুলন্ত দেখতে পান। পরে খবর পেয়ে স্থানীয়রা সেখানে জড়ো হন। ঘটনার পর বাড়িতে তাঁর স্বামীকে দেখতে না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয়দের ধারণা, রাতে সেহরি খাওয়ার পর কোনো একসময় তিনি শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে মান-অভিমান থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে গৃহবধূর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তাঁর স্বামী নুর আলম পলাতক রয়েছেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!