• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নকল লেবেল ব্যবহার করায় ব্যবসায়ীকে জরিমানা


পিরোজপুর প্রতিনিধি মার্চ ৫, ২০২৬, ০৫:৫৪ পিএম
নকল লেবেল ব্যবহার করায় ব্যবসায়ীকে জরিমানা

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে সালেহা এন্টারপ্রাইজ নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানটি বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে পরিচালিত হয়।

জানা গেছে, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও নকল লেবেল ব্যবহার করার বিষয়টি ধরা পড়ে। সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় অনিয়ম ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।

এসএইচ 

Link copied!