• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০২৬, ০৩:১১ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
    
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালকবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, খন্দকার শাকিব আহমেদ, এ. কে. আজাদ, ফকির মাসরিকুজ্জামান, ফকির মনিরুজ্জামান, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম, মোয়াম্মেল এ চৌধুরী এবং শাহনাজ সুলতানা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!