• ঢাকা
  • রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২২, ২০২৬, ০৯:৫৮ পিএম
স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে কর্মরত ২৭ কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে সরকার। রবিবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালার শর্ত পূরণ করায় সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে কর্মরত কর্মকর্তাদের চাকরি স্থায়ী করা হলো। 

প্রজ্ঞাপনে আরো বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে যোগদানের তারিখ থেকে চাকরি স্থায়ী হিসেবে গণ্য হবে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এম

Link copied!