• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজাপুরে পানি সেচে কৃষকের ১০ একর জমির ফসল নষ্ট


রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি মার্চ ৫, ২০২৬, ০৬:০৩ পিএম
রাজাপুরে পানি সেচে কৃষকের ১০ একর জমির ফসল নষ্ট

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে মাছের ঘেরের পানি সেচ দেওয়ার কারণে প্রায় ১০ একর জমির খেসারী ডালসহ কুমড়া, ভুট্টা ও মরিচের ফসল নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, এতে তাদের প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ অনুযায়ী, নারিকেলবাড়িয়া গ্রামের মুত আবুয়াল হোসেনের ছেলে মো. আতিকুল ইসলাম বাবু টানা তিন থেকে চার দিন রাতের অন্ধকারে তার দুইটি মাছের ঘের থেকে পানি সেচ দিয়েছেন। এর ফলে পাশের জমিতে থাকা ফসল পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্তরা হলেন মো. তোফাজ্জল সিকদার, মো. এনছান আলী হাওলাদার, মো. ফজলুল হাওলাদার, মো. ছগির, মো. এমাম সিকদার, মো. কামাল মৃধ, মো. শুক্কুর, মো. এনায়েত হাওলাদার, মো. শহিদুল ইসলাম ও মো. সাইফুল সিকদার।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তারা অভিযোগ করেছেন, অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী হওয়ায় তিনি কোনো শালিশ বা আইন কানুনের তোয়াক্কা করেন না।

অভিযুক্ত মো. আতিকুল ইসলাম বাবু অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমার দ্বারা যদি কারো কোনো ক্ষতি হয়ে থাকে, তা অনিচ্ছাকৃত। কেউ আমাকে কিছু জানিয়েছিল না। তবে তারা যতটা দাবি করছে, ততটা নয়।”

রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এসএইচ 
 

Link copied!