• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেড় ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক 


রাজবাড়ী প্রতিনিধি এপ্রিল ১১, ২০২৬, ০৯:২৬ এএম
দেড় ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক 

হঠাৎ ঘন কুয়াশার কারণে দের ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার  (১১ এপ্রিল ) সকাল ৭টা ১০ মিনিটের দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকলে ভোড়  ৫টা ৪৫ মিনিট থেকে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝ নদীতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৭টা ১০ মিনিটে এই নৌরুটে রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে থাকা যানবাহন গুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। বর্তমানে  নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় মোট ১২টি ফেরি চলাচল করছে।

এম

Link copied!