• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সংরক্ষিত আসনে বিএনপির টিকিট পাচ্ছেন যারা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৬, ০৪:৪৪ পিএম
সংরক্ষিত আসনে বিএনপির টিকিট পাচ্ছেন যারা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। আগামী ১২ মে ভোটগ্রহণের কথা রয়েছে। এরই মধ্যে বিএনপি জোটের জন্য বরাদ্দ আসনে মনোনয়ন ঘিরে দলটির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা বেড়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদে আসনসংখ্যার ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দেবে দলগুলো। এ ক্ষেত্রে বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী একটি আসন পাবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পর আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর দলের স্থায়ী কমিটি চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করবে।

মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা নামগুলোর মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার, সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি ও রেহেনা আক্তার রানু। এছাড়া সাম্প্রতিক নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থী এবং সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনের কিছু পরিচিত মুখও আলোচনায় আছেন।

দলীয় সূত্রগুলো বলছে, মনোনয়ন চূড়ান্ত করতে রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ-তিতিক্ষা, সংগঠনে অবদান, শিক্ষাগত যোগ্যতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন অঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

দলের নেতারা মনে করছেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাছাইয়ে নবীন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় রাখা হবে, যাতে সংসদে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়। এখন শেষ পর্যন্ত কারা চূড়ান্ত মনোনয়ন পান, সেদিকেই নজর রাজনৈতিক অঙ্গনের।

এসএইচ 
 

Link copied!