• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দোকানপাট-শপিংমল খোলা রাখার সময় বাড়াল সরকার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০২৬, ০৩:০৩ পিএম
দোকানপাট-শপিংমল খোলা রাখার সময় বাড়াল সরকার

ছবি : সংগৃহীত

ঢাকা: জ্বালানি সংকট মোকাবিলায় দোকানপাট, শপিংমল ও বিপণি বিতান সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৫ এপ্রিল) দুপুরে এ কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত।

এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ব্যবসায়ী সংগঠনগুলো এই সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। তারা বলেছিল, সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ করলে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হবে এবং কর্মচারীদের ওপরও প্রভাব পড়বে।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, নতুন সময়সূচি কার্যকর হলেও বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা বহাল থাকবে। অপ্রয়োজনীয় আলো ও বিদ্যুৎ ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে সময়সূচিতে আরো পরিবর্তন আনা হতে পারে। এ ছাড়া কাঁচাবাজার, ওষুধের দোকান ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান আগের মতোই এই নির্দেশনার বাইরে থাকবে।

পিএস

Wordbridge School
Link copied!