• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উন্নয়ন কাজে বড় বাঁধা ভূমি অধিগ্রহণ জটিলতা: প্রতিমন্ত্রী 


ময়মনসিংহ প্রতিনিধি মে ১৪, ২০২৬, ০৪:১৮ পিএম
উন্নয়ন কাজে বড় বাঁধা ভূমি অধিগ্রহণ জটিলতা: প্রতিমন্ত্রী 

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রেল ক্রসিং এর কারণে সৃষ্ট যানজট নিরসনে আন্ডারপাস-ওভারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। 

বৃহস্পতিবার (১৪ মে) সকালে ময়মনসিংহে বিভিন্ন সড়ক, রেল স্টেশন পরিদর্শন শেষে সিটি কর্পোরেশন মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

হাবিবুর রশিদ বলেন, ময়মনসিংহ শহরে বেশ কয়েকটি জায়গায় রেল ক্রসিং থাকায় যানজট বাড়ছে। আমরা সেগুলো চিহ্নিত করছি। এখানে তিনটে আন্ডারপাস-ওভারপাস নির্মাণ করা হবে। অনেকে দাবি তুলেছে রেল স্টেশনকে শহরের বাইরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এটা আপাতত সম্ভব নয়। ঢাকা-ময়মনসিংহ রেল রুট ডাবল লাইনে করা এটিও আগামীতে চিন্তা ভাবনা করা হবে। ময়মনসিংহ -সিলেট রেল রুট করা এখনও সম্ভব হচ্ছে না ট্রেন ইঞ্জিন সল্পতার কারণে। 

তিনি আরো বলেন, দেশের যেকোন উন্নয়ন কাজে বড় বাঁধা হচ্ছে ভূমি অধিগ্রহণ জটিলতা। সরকারি জমি কম থাকায় প্রাইভেট জমি অধিগ্রহণের ক্ষেত্রে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। যার কারণে এগিয়ে নেওয়া যাচ্ছে না ঢাকা-সিলেট রুটের কাজ।

ময়মনসিংহে তেমন জায়গা না থাকায় বিভিন্ন উন্নয়ন কাজ হাতে নিতে হলে ভেবে চিন্তে নিতে হবে। এর আগে সিটি কর্পোরেশন এলাকায় অসহায় মানুষদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

এসময় ময়মনসিংহ ৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!