• ঢাকা
  • রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২ জনকে কারাদণ্ড


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি অক্টোবর ২৫, ২০২৬, ০৬:০৬ পিএম
রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২ জনকে কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে অভিযুক্ত ১২ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ অক্টোবর) বিকেলে এই দণ্ডাদেশ কার্যকর করা হয়।

উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির হাতেনাতে প্রমাণসহ এই ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান পরিচালনাাধীন ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হাজির করা হলে এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-রুবেল মিয়া, বকুল মিয়া, সুমন মিয়া, মাসুম মিয়া, পনির হোসেন, শাহজাহান মিয়া, শাহীন মিয়া, সামাদ মিয়া, বিল্লাল হোসেন, আমির মিয়া, সুমাইয়া ও শরিফুল। সাজাপ্রাপ্তদের সবার বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে এবং তাঁরা রূপগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

সাজাপ্রাপ্ত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এলাকায় মাদকের বিস্তার রোধ ও সামাজিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসএইচ 

Link copied!