• ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গফরগাঁওয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ


ময়মনসিংহ প্রতিনিধি জুন ১৭, ২০২৬, ০৫:৪৮ পিএম
গফরগাঁওয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

ছবি: প্রতীকী

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘরের ভেতর স্বামীর হাত, পা ও মুখ বেঁধে মারধর করে এক সন্তানের জননীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এই ঘটনা ঘটে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রাত একটার দিকে সাত-আটজনের মুখ বাঁধা একটি সংঘবদ্ধ দল ঘরে ঢুকে গৃহবধূর স্বামীর হাত, পা ও মুখ বেঁধে মারধর করে। এ সময় তারা গৃহবধূকে জোর করে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এই ঘটনায় বুধবার গৃহবধূর মা পাগলা থানায় অভিযোগ দায়ের করলে গৃহবধূকে পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত চলছে বলেও জানান ওসি।

এসএইচ 

Link copied!