• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, আটক ৪২


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:৩৬ এএম
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, আটক ৪২

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে পরিচালিত বিশেষ সাঁড়াশি অভিযানে ৪২ জনকে আটক করেছে পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত দুই থানা এলাকার বিভিন্ন স্পটে একযোগে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ইবনে মিজান, উপ-পুলিশ কমিশনার (ডিসি), তেজগাঁও বিভাগ জানান—অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ধর্মীয় আচার পালন এবং ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে বেচাকেনা করতে পারেন, সে লক্ষ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানা এলাকা থেকে বিভিন্ন অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। একই সময়ে আদাবর থানা এলাকা থেকে আটক করা হয় আরও ১২ জনকে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাইকারী, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এম

Wordbridge School
Link copied!