• ঢাকা
  • সোমবার, ১১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন, এখনই পাচ্ছে না মুক্তি


নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬, ০৭:৪৯ পিএম
সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন, এখনই পাচ্ছে না মুক্তি

ফাইল ছবি

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলায় আসামিদের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে সাংবাদিক দম্পতি শাকিল-রূপার কোনো সম্পৃক্ততা নেই। 

আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আসামিরা দোষী কিনা, তা তদন্তেই বেড়িয়ে আসবে।

এর আগে, গত ২১ এপ্রিল তাদের জামিন আবেদনের ওপর শুনানি হয় হাইকোর্টে। পরে আদেশের জন্য দিন ধার্য করা হলেও তা পিছিয়ে যায়।

এসআই
  

Link copied!