• ঢাকা
  • রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ: হামলা অস্বীকার হুথিদের


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৫, ২০২৬, ০৯:৪৮ এএম
মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ: হামলা অস্বীকার হুথিদের

ফাইল ছবি

ঢাকা: ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলে পড়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। 

শনিবার (২৪ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে পবিত্র দুই নগরীকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।

সৌদি সিভিল ডিফেন্সের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার বাইরের ওয়াদি মুঘামাস, জেদ্দার আল-নুযহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের একটি নির্জন স্থানে পড়ে।

কর্তৃপক্ষের দাবি, ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার পর সেগুলোর খণ্ডিতাংশ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সৌদি আরবের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তার দাবি, মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানে হুথিদের হামলার অভিযোগ মিথ্যা।

হুথি মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, সৌদি পক্ষ তাদের বাহিনীকে পবিত্র স্থানগুলোতে হামলার সঙ্গে জড়িয়ে যে প্রচার চালাচ্ছে, তা ভিত্তিহীন।

এসআই

Link copied!