ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে আল-ফারাবিকে আহ্বায়ক, সাদ্দাম হোসেনকে সদস্য সচিব এবং সুমন আহমেদকে মুখ্য সংগঠক করা হয়েছে। সাত সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করা হয়েছে।
আজ রোববার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক জাহিদুল হক ও সদস্য সচিব ইমন মালুম এই কমিটি অনুমোদন করেন।
অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালমান ফারসি ও মো. ইসলাম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব আলী আকবর হিরা, সিনিয়র সংগঠক জিসান আহমেদ এবং দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম।
দলীয় সূত্রে জানানো হয়েছে, আগামী সাত কর্মদিবসের মধ্যে এই কমিটির পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে।
এসএইচ







































