• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিল্প এলাকার শ্রমিকদের টানা তিন দিন ছুটি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৬:২৩ পিএম
শিল্প এলাকার শ্রমিকদের টানা তিন দিন ছুটি

ফাইল ছবি

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন শিল্পকারখানার শ্রমিকদের ছুটি থাকবে। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশেষ বিবেচনায় বাংলাদেশ শ্রম আইনের ধারা মেনে মালিক ও শ্রমিকপক্ষ দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী সুবিধাজনক সময়ে এ ছুটি সমন্বয় করতে পারবে।

এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে। এর ফলে নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিন ছুটি থাকছে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!