• ঢাকা
  • বুধবার, ১৩ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৬, ১০:৪৬ এএম
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৭ শতাংশ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ জুন দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট ঠিক করা হয়েছে আগামী ৭ জুন।

এম

Link copied!