ফাইল ছবি
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালকে পদ থেকে অব্যাহতি দিয়ে সভাপতির পদটি শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনে মো. আলী আফজালকে একটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ অবস্থায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ২৩(১)(খ) অনুযায়ী রিহ্যাবের সভাপতির পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ-সংক্রান্ত অফিস আদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর, এফবিসিসিআই এবং রিহ্যাব কার্যালয়ে পাঠানো হয়েছে।
রিহ্যাব দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের অন্যতম প্রধান সংগঠন। ফলে সভাপতির পদ শূন্য ঘোষণার সিদ্ধান্তটি সংগঠনটির নেতৃত্বে পরিবর্তনের পথ তৈরি করেছে।
এসএইচ







































-20260911030407.jpg)