• ঢাকা
  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আইডিআরএ’র নতুন সদস্য নিয়োগ পেলেন সিরাজুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৬, ২০২৬, ০৩:১৭ পিএম
আইডিআরএ’র নতুন সদস্য নিয়োগ পেলেন সিরাজুল ইসলাম

ফাইল ছবি

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

রোববার (১৬ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ ৩২ বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর তিনি অবসরে যান। পরবর্তীতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী পদেও চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন।

এসএইচ 

Link copied!