ছবি : সংগৃহীত
ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রেরণসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে ১০২৭তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বিদেশি শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বা অনুমোদিত লভ্যাংশ প্রেরণের উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়ডেন্স (ডিটিএ) সার্টিফিকেট প্রাপ্তির তারিখ থেকে ৩০ দিনের মধ্যে এবং সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যেই ওই লভ্যাংশ প্রেরণ করতে হবে।
এ ছাড়া স্থানীয় শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণ সম্পন্ন হওয়ার পর প্রিলিমিনারি ডিভিডেন্ড কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে হবে।
বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রেরণের ৩০ দিনের মধ্যে ডিভিডেন্ড কমপ্লায়েন্স রিপোর্ট কমিশন ও সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে দাখিল করতে হবে।
এএইচ/পিএস







































