• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যেসব অঞ্চল থেকে আজ দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ


নিউজ ডেস্ক আগস্ট ২৭, ২০২৬, ০৮:১৪ এএম
যেসব অঞ্চল থেকে আজ দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত গভীর রাত থেকে আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) ভোরের মধ্যে আকাশে দেখা মিলবে বিরল এক মহাজাগতিক দৃশ্যের। এসময় গভীর আংশিক চন্দ্রগ্রহণ হবে।

এতে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে (০৪:১২ জিএমটি) চন্দ্রগ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

ভৌগোলিক অবস্থানের কারণে এর মূল দৃশ্য সবচেয়ে পরিষ্কার দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে।

এ ছাড়া ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চল থেকেও চাঁদ ওঠা বা ডোবার সময় গ্রহণের আংশিক দৃশ্য উপভোগ করা যাবে।

চাঁদের বেশিরভাগ অংশ পৃথিবীর সবচেয়ে অন্ধকার ছায়ায় ঢেকে গেলেও এটি পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে না। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে কিছুটা প্রতিফলিত হওয়ার কারণে চাঁদ তামাটে বা লালচে বর্ণ ধারণ করবে।

এ দৃশ্যকে অনেকে রূপক অর্থে ‘ব্লাড মুন’ বলে থাকেন।

এম

Link copied!