• ঢাকা
  • সোমবার, ৩১ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩১, ২০২৬, ০৪:০৯ পিএম
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

ফাইল ছবি

ঢাকা: সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলেন দাম নির্ধারণ করেছে সরকার। সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।

রোববার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (অপারেশন-১ শাখা) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্য ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।

অর্থাৎ, আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্তমান নির্ধারিত দামই বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পিএস

Link copied!