• ঢাকা
  • রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোমবার থেকে আমানতের টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৮:৫২ পিএম
সোমবার থেকে আমানতের টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক

ফাইল ছবি

ঢাকা: সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে। টাকা ফেরত পেতে আবেদন করার শেষ দিন ছিল আজ রোববার। 

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে গ্রাহকেরা নিজেদের হিসাবে থাকা মূল আমানত (প্রিন্সিপাল অ্যামাউন্ট) এককালীন উত্তোলন করতে পারবেন। তবে মূল টাকা তুলে নিলে এর বিপরীতে কোনো মুনাফা পাওয়া যাবে না। 

টাকা তুলতে গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় আবেদন করতে হচ্ছে। আবেদন যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। এরপর সেখান থেকেই গ্রাহক টাকা তুলতে পারবেন।

এরই মধ্যে বিপুলসংখ্যক গ্রাহক টাকা ফেরতের আবেদন করেছেন। প্রথম দিনেই প্রায় ১৮ হাজার গ্রাহক ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়ে আবেদন করেন। 

সম্মিলিত ইসলামী ব্যাংক পাঁচটি সংকটাপন্ন ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত হয়েছে।

এএইচ/পিএস

Link copied!