• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তৃতীয় প্রান্তিকে বড় লোকসানে সিঙ্গার বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২৬, ০৩:৫৭ পিএম
তৃতীয় প্রান্তিকে বড় লোকসানে সিঙ্গার বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড  গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ৭৪ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৪ টাকা ৮১ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১১ টাকা ৯৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১১ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১০ টাকা ২৯ পয়সা।

এএইচ/পিএস

Link copied!