• ঢাকা
  • রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঋণ নিয়ে পদ্মা ব্যাংকের ঋণ শোধ করবে ইনফরমেশন সার্ভিসেস


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২২, ২০২৬, ১১:৫৮ এএম
ঋণ নিয়ে পদ্মা ব্যাংকের ঋণ শোধ করবে ইনফরমেশন সার্ভিসেস

ফাইল ছবি

পদ্মা ব্যাংকের ঋণ পরিশোধ করতে আরেক কোম্পানি থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। 

 রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর ইনফরমেশন সার্ভিসেসের পরিচালনা পর্ষদের ১৪০তম সভায় এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এককালীন প্রস্থান সুবিধার আওতায় পদ্মা ব্যাংক পিএলসির কাছে থাকা দায় পরিশোধে এ অর্থ ব্যবহার করবে কোম্পানিটি।

জানা গেছে, ঋণদাতা প্রতিষ্ঠান এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ইনফরমেশন সার্ভিসেসের সংশ্লিষ্ট পক্ষ। তালিকাভুক্ত কোম্পানিটির চেয়ারম্যান সাজেদুর সিরাজের এলিট গার্মেন্টসেও ৫০ শতাংশ শেয়ার রয়েছে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঋণের বিপরীতে ঢাকার রমনা এলাকার নিউ ইস্কাটন রোডের ৫২ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত কোম্পানির কার্যালয়ের জায়গা বন্ধক রাখা হবে। পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হবে।

এ ঋণসংক্রান্ত লেনদেনের বিষয়ে আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় কোম্পানিটির ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।

এসএইচ 

Link copied!