• ঢাকা
  • রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২


লালমনিরহাট প্রতিনিধি নভেম্বর ২২, ২০২৬, ০১:৫০ পিএম
ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ছবি : প্রতিনিধি

লালমনিরহাট: লালমনিরহাটে ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ৬টার দিকে লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে একটি ট্রাক, গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭)। তিনি সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা।

পরে গুরুতর আহত ইমদাদুল হক (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এমদাদুল সদর উপজেলার কুলাঘাট এলাকার বাসিন্দা।

লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত রেজাউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অপর ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পিএস

Link copied!