ফাইল ছবি
আগের মতোই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেছেন, একাদশ শ্রেণিতে আগের মতোই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হবে। পুরনো পদ্ধতি অর্থ্যাৎ মার্ক বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে।
এর আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন, এরপরই ২০২৬ সালের এই ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ।
শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হারের দিক থেকে রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ, কুমিল্লায় ৬৫.৪২ শতাংশ, যশোরে ৬৬.২৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯.৪৮ শতাংশ, বরিশালে ৬০.৩৫ শতাংশ, সিলেটে ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮.০৫ শতাংশ, ময়মনসিংহে ৫৭.৩৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ।
চলতি বছর পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন, অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। এর মধ্যে ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
এসএসসিতে উত্তীর্ণরা সামনে একাদশ শ্রেণিতে ভর্তি হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এবারের একাদশ শ্রেণির ভর্তিও ফলাফলের ভিত্তিতেই সম্পন্ন হবে।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি জানান, একাদশ শ্রেণিতে আগের মতোই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হবে। পুরনো পদ্ধতি অর্থাৎ মার্ক বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে।
এসএইচ







































