• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আহত অভিষেক


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৩, ২০২১, ০৪:৪৭ পিএম
আহত অভিষেক

ঢাকা : অসুস্থ বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। রবিবার (২২ আগস্ট) রাতে তাকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে। অভিষেককে দেখতে সোমবার (২৩ আগস্ট) সকাল সকাল হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ ও অভিষেক বচ্চনের বোন শ্বেতা বচ্চন।

জানা গিয়েছে, কয়েকদিন আগে অভিষেক হাতে গুরুতর চোট পান। বাঁ হাতে ব্যান্ডেজ পরা অবস্থায় অভিষেকের একটি ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। এমনকী, অভিষেককে স্লিং পরা অবস্থাতেও দেখা গিয়েছে। তবে এখনও বচ্চন পরিবারের তরফ থেকে অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, অসুস্থ অভিষেক বচ্চনের পাশে বিগ বি ও বোন শ্বেতাকে দেখা গেলেও, স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে দেখা যায়নি। শোনা গিয়েছে, ঐশ্বর্য রয়েছেন মধ্যপ্রদেশে ছবির শুটিংয়ে। দক্ষিণী ছবির পরিচালক মণি রত্নমের পন্নিইন সেলভান ছবির শুটিংয়েই ব্যস্ত রয়েছেন ঐশ্বর্য। সঙ্গে রয়েছে অভিষেক ও ঐশ্বর্য রাই বচ্চনের একমাত্র কন্যা সন্তান আরাধ্যা বচ্চন।

সোনালীনিউজ/এসএন

Link copied!