• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দীঘির সঙ্গে ছবি তুলেননি তথ্যমন্ত্রী, জয় বললেন ‍‍`সেইদিন শেষ‍‍`


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৮:৩৬ পিএম
দীঘির সঙ্গে ছবি তুলেননি তথ্যমন্ত্রী, জয় বললেন ‍‍`সেইদিন শেষ‍‍`

চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে গত বুধবার বিএফডিসিতে আয়োজিত হয় ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। ভিডিওতে দেখা যায়, ছবি তোলার সময় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে এড়িয়ে যান তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিয়ে বার্তা দিয়েছেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি পরা দীঘি ফ্যাশন ডিজাইনার গৌতমের সহায়তায় তথ্যমন্ত্রীর কাছে গিয়ে ছবি তোলার জন্য দাঁড়ান। তবে মন্ত্রী সৌজন্য বজায় রেখে হাসিমুখে আরেকটি কাজ রয়েছে বলে জানান; কুশল বিনিময় শেষ করে দ্রুত স্থান ত্যাগ করেন। এ সময় দীঘির মুখেও খানিকটা বিব্রত ভাব ফুটে ওঠে।

বিষয়টি নিয়ে জয় লেখেন, বহু মানুষ যেখানে দীঘির সঙ্গে ছবি তোলার জন্য ব্যাকুল থাকে, সেখানে তথ্যমন্ত্রীর মধ্যে ছবি তোলার বিষয়ে কোনো অতিরিক্ত উৎসাহ দেখা যায়নি।

ঘটনাটি থেকে দুটি স্পষ্ট বার্তা পাওয়ার কথা উল্লেখ করে জয় জানান, প্রথমত- ৫ই আগস্ট পরবর্তী সময়ে সরকারের কয়েকজন শীর্ষ মন্ত্রী ও উপদেষ্টার চলচ্চিত্রে উপস্থিতি পুরো ইন্ডাস্ট্রির জন্য এক সুবার্তা। দ্বিতীয়ত- অকারণে কাজের বাইরে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে যেন শিল্পীদের বিপদে পড়তে না হয়, মন্ত্রী সে বিষয়ে পরোক্ষ সহযোগিতা করেছেন।

জয় লেখেন, মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে বিপদে না পড়ার জন্য শিল্পীকে সহযোগিতা করলেন। শিল্পীদের বোঝা উচিত কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ। পূর্বের দিনগুলোতে আমাদের সকলের অভিজ্ঞতা খুবই ভয়াবহ। কাজটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর আমাদের ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হলে এবং আমরা যার যার প্রতিভা বিকাশে সফল হলে মন্ত্রীরা নিজেরাই এসে আমাদের সাথে ছবি তুলবেন।

এম

Link copied!