• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার পরীমণিকে প্রেমের প্রস্তাব দিলেন ক্রিকেটার আশরাফুল


বিনোদন ডেস্ক জুলাই ৮, ২০২৩, ০৪:০৪ পিএম
এবার পরীমণিকে প্রেমের প্রস্তাব দিলেন ক্রিকেটার আশরাফুল

ঢাকা : সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ঈদ আড্ডার আয়োজনে অংশ নেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

সেখানে আশরাফুলের কাছে প্রশ্ন করা হয়, আপনি কখনো মেয়েদের প্রেমের প্রস্তাব করেছেন?

প্রশ্নোত্তরে সাবেক অধিনায়ক বলেন, না আমি কখনো মেয়েদের প্রস্তাব দিইনি। পছন্দ হয়েছে, তার পর সোজা বিয়ের প্রস্তাব দিয়েছি। প্রথম দেখাতেই ভালো লেগেছে। তার পরই বিয়ের প্রস্তাব দিয়েছি; কিন্তু প্রেমের প্রস্তাব দেওয়া হয়নি। মূলত ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল আমার স্ত্রীর সঙ্গে।

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক আশরাফুলকে পরীমণির কাছে প্রেমের প্রস্তাব দিতে বলা হয়।

অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, মঞ্চের মধ্যে পরীমনি হেঁটে আসছেন। এ সময় আশরাফুল পরীমণিকে বলছেন, ভালো আছেন? প্রশ্নোত্তরে পরীমণি বলেন, হ্যাঁ ভালো আছি। তার পর আশরাফুল বলেন, আপনি কি সিঙ্গেল? কারণ আমার বাসা থেকে বিয়ের চিন্তা করছে তো? আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আপনি সিঙ্গেল হলে হয়তো আমার বাসা থেকে প্রস্তাব পাঠাবে।

এ সময় পরীমণিকে কোনো উত্তর না দিয়ে নীরব থাকতে দেখা যায়।  

উপস্থাপক পরীমণিকে জিজ্ঞেস করেন, জীবনে প্রস্তাব দেওয়ার চেয়ে পেয়েছেন বেশি মনে হয়? জবাবে পরীমণি বলেন, প্রস্তাব পেয়েছি আবার পছন্দ হলে প্রেমের প্রস্তাব দিয়েছি।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!