• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টানা ৩ দিনের ছুটি পেতে যাচ্ছে স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা


সোনালী ডেস্ক অক্টোবর ২৭, ২০২৬, ০৯:২৮ পিএম
টানা ৩ দিনের ছুটি পেতে যাচ্ছে স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা

ফাইল ছবি

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। ছুটির এই সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে সাপ্তাহিক ছুটি ও বিশেষ কয়েকটি দিবসের ধারাবাহিকতায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন। এর পরের দিন ৭ নভেম্বর (শনিবার) একই সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। এর ঠিক পরপরই আগামী ৮ নভেম্বর (রবিবার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

এই ধারাবাহিকতায় শুক্র, শনি ও রবিবারে-টানা তিন দিন বন্ধ থাকবে দেশের সকল সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও এই তিন দিন ছুটি বলবৎ থাকবে।

তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির সুনির্দিষ্ট তথ্য না থাকায়, মাদরাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে এই টানা ছুটি প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

এসএইচ 

Link copied!