• ঢাকা
  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিজের পছন্দমতো ধর্মীয় রীতিনীতি মানতে চান নুসরাত


বিনোদন ডেস্ক অক্টোবর ২৪, ২০২৬, ০৩:৪৬ পিএম
নিজের পছন্দমতো ধর্মীয় রীতিনীতি মানতে চান নুসরাত

ছবি: সংগৃহীত

বিজয়া দশমীতে দেবীবরণে অংশ নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। দুর্গোৎসবের শেষ দিনে লালপাড় সাদা শাড়িতে মণ্ডপে তার সিঁদুর খেলা ও দেবীবরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি।

বিজয়া দশমীর দিন পূজামণ্ডপে ঐতিহ্যবাহী পোশাকে দেবীবরণের আচার সম্পন্ন করেন নুসরাত। তার এই বিশেষ মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করেন অভিনেতা যশ দাশগুপ্ত। পরবর্তীতে সেই চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ছবিগুলো প্রকাশ্যে আসার পর পরই নুসরাতের ধর্মীয় পরিচয় ও উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ শুরু করেন নেটিজেনদের একাংশ। একজন ভিন্ন ধর্মাবলম্বী হয়ে হিন্দু ধর্মীয় রীতিনীতি পালনের যৌক্তিকতা নিয়ে তারা তীব্র সমালোচনা প্রকাশ করেন। অবশ্য এর আগেও বিভিন্ন ধর্মীয় উৎসবে অংশ নিয়ে একই ধরনের বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল এই অভিনেত্রীকে।

তবে এমন কটাক্ষের মুখে চুপ থাকেননি নুসরাত জাহান। সমালোচনার জবাব দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, উৎসবের সর্বজনীন আনন্দ কোনো একক পরিচয়ের গণ্ডিতে সীমাবদ্ধ রাখা যায় না। নিজের পছন্দ ও বিশ্বাস অনুযায়ী যেকোনো ধর্মীয় রীতিনীতি নিষ্ঠার সঙ্গে পালন করার অধিকার সবারই রয়েছে। অন্যের অযাচিত মন্তব্যের কারণে নিজের ব্যক্তিগত বিশ্বাস কিংবা জীবনযাত্রার পথ পরিবর্তন করতে তিনি একেবারেই রাজি নন।

এসএইচ 

Link copied!