• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৯, ২০২৬, ০৮:১৮ এএম
১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে আজ দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের ৮টি বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও দমকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পরিবর্তনশীল এই আবহাওয়ায় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এম

Link copied!