• ঢাকা
  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, দিনে নামল অন্ধকার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৬, ২০২৬, ০৫:৩২ পিএম
রাজধানীতে স্বস্তির বৃষ্টি, দিনে নামল অন্ধকার

ছবি : সংগৃহীত

ঢাকা: বেশ কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহ বিরাজ করেছে। এর মধ্যে রাজধানীতে নেমেছে বৃষ্টি। এতে করে নগরবাসীর মাঝে ফিরেছে স্বস্তি।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়। তবে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বজ্রপাতও হচ্ছে।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন নগরবাসী। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের দুর্ভোগ ছিল চরমে। আজ বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে আসায় স্বস্তি অনুভব করছেন তারা।

এদিকে রাজধানীর মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, কারওয়ানবাজার, গুলশান, বনানী, ধানমন্ডি, মগবাজার, মালিবাগ, ওয়ারলেস, রামপুরাসহ কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

পিএস

Link copied!