• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ওষুধ প্রশাসনের নতুন মহাপরিচালক আলমগীর হোসেন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬, ০৪:৪৪ পিএম
ওষুধ প্রশাসনের নতুন মহাপরিচালক আলমগীর হোসেন

সংগৃহীত ছবি

প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদলের অংশ হিসেবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ নূর এ আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেনকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে পদায়ন করা হয়েছে। 

আদেশে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক গতিশীলতা আনতেই সরকারের উচ্চপর্যায়ে এই রদবদল করা হয়েছে।

এসএইচ 
 

Link copied!