ফাইল ছবি
ঢাকা: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৩ জন ডেঙ্গু রোগী।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১০৪ জনে। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ১৫৪ জন, বরিশাল বিভাগের ৫৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪৯ জন, খুলনা বিভাগের ৮১ জন, ময়মনসিংহ বিভাগের ৩৬ জন, রাজশাহী বিভাগের ২৯ জন, সিলেট বিভাগের ৪ জন এবং রংপুর বিভাগের ১৬ জন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫৬ জনের মধ্যে ২১ জন পুরুষ এবং ৩৫ জন নারী।
পিএস






































