• ঢাকা
  • বুধবার, ২৯ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, মোট দাঁড়াল ৫০ জনে


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৯, ২০২৬, ০৫:৪৭ পিএম
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, মোট দাঁড়াল ৫০ জনে

ছবি : সংগৃহীত

ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৪ জন।

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ২৬ জন, বরিশালে বিভাগে ৬৮ জন, সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

চলতি বছরের ২৯ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৬৯০ জন।

চলতি বছরে এ যাবত মোট ১৩ হাজার ৪৫২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ১৮৮ জন চিকিৎসাধীন আছেন।

পিএস

Link copied!