বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শিক্ষাউপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের সুযোগ দিচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর। আজ শনিবার (১ আগস্ট) থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।
যেসব বিষয়ে আবেদন করা যাবে— ১. বয়স্ক ভাতা; ২.বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা; ৩. প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি; ৪. অনগ্রসর জনগোষ্ঠীসমূহের ভাতা ও উপবৃত্তি; ৫. বেসরকারি নিবন্ধিত এতিমখানাসমূহের ছাত্রদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট।
আবেদন যেভাবে— ১ থেকে ৪ নম্বর পর্যন্ত বিষয়ের জন্য এই লিংকে dss.bhata.gov.bd/online-application আবেদন করতে হবে। আর ক্যাপিটেশন গ্রান্ট-এর জন্য এই লিংকে https://mswservices.gov.bd/auth/login আবেদন করতে হবে।
সমাজসেবা অধিদপ্তরের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহের আওতা হালনাগাদকরণের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। সরকারের সামাজিক নিরাপত্তা-বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত ৫টি বিষয়ে ভাতা ও উপবৃত্তি কার্যক্রমসমূহে আবেদন করা যাবে।
আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত সময়সীমার মধ্যে যথাযথ তথ্যাদিসহ অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।
এম




























-20260725114857.jpg)









