• ঢাকা
  • সোমবার, ৩১ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জর্ডানে মার্কিন দুই বিমানঘাটি গুড়িয়ে দিল ইরান 


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৩১, ২০২৬, ০২:০৬ পিএম
জর্ডানে মার্কিন দুই বিমানঘাটি গুড়িয়ে দিল ইরান 

ছবি : সংগৃহীত

ঢাকা: ফের ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন ড্রোন (ড্রোন) ব্যবহার করে বড় ধরনের সমন্বিত হামলা চালানো হয়েছে। হামলায় কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, মার্কিন আক্রমণের প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার (৩১ আগস্ট) ভোরের দিকে এই পাল্টা হামলা চালায়। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বিভাগ থেকে জানানো হয়েছে, নিখুঁত লক্ষ্যবস্তুতে চালানো হামলায় জর্ডানের ওই বিমানঘাঁটি দুটির কারিগরি ও মেকানিক্যাল অবকাঠামো, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং যুদ্ধবিমান শেডগুলোতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।

একই সঙ্গে আইআরজিসির পক্ষ থেকে পুনরায় হুংকার দিয়ে বলা হয়, আগামী দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো আগ্রাসন চালানো হলে তার জবাব আরও বেশি বিধ্বংসী ও তীব্র হবে।

এর আগে রোববার (৩০ আগস্ট) মার্কিন সামরিক বাহিনী ইরানের স্ট্র্যাটেজিক লারাক দ্বীপে অবস্থিত দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে  হামলা চালায়। মার্কিন এক সামরিক কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য প্রকাশ করে। জুলাইয়ের শেষ নাগাদ ঘটে যাওয়া সংঘাতের পর এটিই ছিল ইরানের মূল ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন করে চালানো প্রথম সরাসরি হামলা।

পিএস

Link copied!