• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অবশেষে…


মো. মাহমুদুর রহমান আগস্ট ২৫, ২০২৬, ০১:১৭ পিএম
অবশেষে…

ফাইল ছবি

অবশেষে আমি একা, 
আমি এখন নিঃসঙ্গ নিস্তব্ধ,
মিলাতে পারিনি জীবনের কোন অংক। 

হৃদয়হীনার কাছে খুঁজেছি,
আকাশের বিশালতা।
প্রতিদানে পেয়েছি, 
মিথ্যা আবেগ ও বুক ভরা শূন্যতা। 

হয়তো তুমি মনে করেছ,
আমাকে হারিয়ে তুমি গিয়েছো জিতে। 
কিন্তু তুমি জেনে রেখো,
বিশ্বাস ভালোবাসা কখনো হারে না। 
আমি বুঝতে গিয়েও বুঝতে পারিনি, 
সবটুকু  ছিল তোমার নিছক ছলনা। 

অবিরত প্রার্থনা করি…
সুখে থাকো বান্ধবী।
আমার সাথে ঘটে যাওয়া সব অন্যায়, 
বৃষ্টি হয়ে ঝরে পড়ুক, 
আমার নিস্তব্ধ নিরাবতায়। 

অবশেষে, 
তুমি যেন বুঝতে পারো, 
কাউকে দুঃখ দিলে, 
নিজেরও কিছুটা বেদনা মেলে।
আমাকে হারাতে গিয়ে, 
আজ তুমি নিজেই গেছো হেরে।

Link copied!