ছবি: প্রতিনিধি
বরগুনা: বরগুনার পাথরঘাটায় ছেলেদের হাতে পিতা মোঃ মন্টু শিকদার (৬২) নামে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২২ মার্চ) সকালে আসামি দু'জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি।
এর আগে গত শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তার কাঠালতলী গ্রামে।
এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করে ওই দিনই নিহতের অপর ছেলে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
মামলার পরে শনিবার (২১ মার্চ) রাতে র্যাব-৮ পটুয়াখালী ও র্যাব-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত আসামি নিহতের ছেলে মোঃ সোহেল মিয়া (৩৬) এবং অপর ছেলে মোঃ নাসির শিকদার (৩৯) কে শরীয়তপুর থেকে গ্রেফতার করে পাথরঘাটা থানায় সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে নিহত মোঃ মন্টু শিকদার (৬২) এর দুই সংসার, প্রথম স্ত্রী কে তালাক দেয়ার পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন প্রথম স্ত্রীর সংসারে তার ঔরাষজাত সোহেল (কাইউম শিকদার) ও নাসির শিকদার নামে দুটি সন্তান রয়েছে। দীর্ঘদিন যাবত জমি নিয়ে ওই সন্তানদের সাথে বিরোধ চলে আসছিল নিহত মন্টু শিকদারের।
ওই বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে, ২০ মার্চ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আপন পিতার ওপর হামলা চালায় উল্লেখিত সোহেল (কাইউম শিকদার) ও নাসির শিকদারসহ ভাড়াটে সন্ত্রাসীরা। এ সময় তাদের লাঠির আঘাতে ঘটনা স্থলেই মারা যায় মন্টু শিকদার।
এ ব্যাপারে মামলার বাদী নিহত মন্টু শিকদারের দ্বিতীয় সংসারের সন্তান মোঃ রিয়াজ (হোচেন) সিকদার বলেন, তার পিতা হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।
এব্যাপারে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় ২ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসআই
আপনার মতামত লিখুন :