ছবি: নিজস্ব
ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত খন্দকার বাড়ি মিসবাহুল উলুম মডেল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সম্প্রতি এই কম্বল বিতরণ করা হয়েছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক খন্দকার শাকিব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মাধবদী শাখার ব্যবস্থাপক মো. আব্দুল কাইয়ুম, মিসবাহুল উলুম মডেল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শায়েখ হাসান মাহমুদ, মসজিদ কমিটির সেক্রেটারী খন্দকার আশরাফুল ইসলাম (বাদল), মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কামরুল হাসান তুহিন এবং সংশ্লিষ্ট মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিএস
আপনার মতামত লিখুন :