ফাইল ছবি
আলোচিত অভিনেতা জাহের আলভী তার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ও চাঞ্চল্যকর পোস্ট দিয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত ১১:৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টটি তিনি নিজের ‘শেষ পোস্ট’ হিসেবে উল্লেখ করেছেন।
পোস্টে আলভী দাবি করেন, এই ঘটনায় তাকে ফাঁসানো হচ্ছে। তিনি তার স্ত্রীর ময়নাতদন্ত প্রতিবেদন, সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন প্রমাণ সংরক্ষণে পুলিশের সঠিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অভিনেতা পোস্টে উল্লেখ করেন, তার বাসার ড্রয়িং ও ডাইনিংরুমে থাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ ছিল কেবল ইকরার ফোনে। মৃত্যুর আগে ২৫, ২৬ ও ২৭ তারিখে ইকরার বন্ধু ও বান্ধবীরা বাসায় অবস্থান করেছিলেন এবং সেখানে সিগারেট, গাঁজা ও মদ্যপান করেছেন। মৃত্যুর আগের দিন ইকরার সহকারী ঘুমের ওষুধও আনেন, যা সিসিটিভিতে ধরা পড়ে।
এছাড়া আলভী স্ত্রীর অতীত সম্পর্ক ও পারিবারিক জটিলতার কথাও প্রকাশ করেন। তিনি জানান, ইকরার আগে একটি বিয়ে হয়েছিল, পরে তিনি আলভীর কাছে ফিরে আসেন। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাবে আলভী জানতে চেয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের ‘নাবিদ’ নামের সহপাঠীর সঙ্গে ইকরার সম্পর্ক কী ছিল।
পোস্টের শেষে আলভী শঙ্কা প্রকাশ করে বলেন, ওপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধপরায়ণতা এবং সহকর্মীদের বেঈমানি হয়তো তাকে সুষ্ঠু বিচার পেতে দেবে না। একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রমাণ যাচাইয়ের আহ্বান জানান এবং সবার কাছে ক্ষমাও চেয়েছেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :