ছবি : সংগৃহীত
ঢাকা: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার ছাত্রলীগ-আওয়ামী লীগ নয়, ক্রিমিনালদের (অপরাধী) জামিন দেওয়ার বিরুদ্ধে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার ঘটনায় প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কৃষির বিষয়ে ব্রিফিং শেষে একজন সাংবাদিক যশোরের ঘটনায় বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেব না।
আরেকজন সাংবাদিক বলেন, আপনিতো স্বরাষ্ট্র উপদেষ্টাও এ সময় উপদেষ্টা বলেন, না, স্বরাষ্ট্র'র সময় আমি ডাকবো...।
আপনিতো দ্বায়বদ্ধ-সাংবাদিক এ কথা বললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, আমি দায়বদ্ধ না। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। আমি কৃষি ছাড়া বলবো না।
ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন দেওয়ার ক্ষেত্রে তোলপাড় হয়ে গেছে-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ছাত্রলীগ-আওয়ামী লীগের ভেতরে জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে।
এরপর আবারও যশোরের ঘটনার বিষয়ে প্রশ্ন করলে সম্মেলনস্থল ত্যাগ করেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
পিএস
আপনার মতামত লিখুন :