পাক-আফগান সংঘাতে নিরপেক্ষ থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:১২ পিএম
পাক-আফগান সংঘাতে নিরপেক্ষ থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ ও যুদ্ধ পরিস্থিতিকে ‘অত্যন্ত দুঃখজনক’ এবং ‘কারও জন্যই মঙ্গলজনক নয়’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ প্রকাশ্যে কোনো পক্ষ নেবে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সৌদি আরব থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ একটি দুঃখজনক ঘটনা। যুদ্ধ কারও জন্যই কোনো উপকার বয়ে আনে না। আমরা প্রকাশ্যে কোনো বক্তব্য দিচ্ছি না, তবে বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি যে এমন যুদ্ধ কারও স্বার্থে নয়।”

তিনি আরও যোগ করেন, বাংলাদেশ পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।

সৌদি আরবে ওআইসি-ভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

প্রেক্ষাপটে উল্লেখ্য, গত কয়েকদিনে পাকিস্তান ও তালেবান-শাসিত আফগানিস্তানের সীমান্তে (ডুরান্ড লাইন) তীব্র সংঘর্ষ চলছে। পাকিস্তান আফগান ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে টিটিপি এর আস্তানা লক্ষ্য করে বলে দাবি), এবং আফগানিস্তান পাল্টা হামলা করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এটিকে ‘প্রকাশ যুদ্ধ’ বলে ঘোষণা করেছেন। আন্তর্জাতিক মধ্যস্থতায় (সৌদি, কাতার, ইরান) যুদ্ধবিরতির চেষ্টা চলছে।

এসএইচ 

Link copied!