পুশইনের ঘটনা ঘটলে বাংলাদেশ ব্যবস্থা নেবে: পররাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৩:৪১ পিএম
পুশইনের ঘটনা ঘটলে বাংলাদেশ ব্যবস্থা নেবে: পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ।

মঙ্গলবার (৫ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

খলিলুর রহমান জানান, জুন মাসে বন্ধু দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সেই সফরে আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে আলোচনা হবে। অবশ্যই তিস্তার কথা হবে। এটা সেই অঞ্চলের মানুষের মরণ-বাঁচনের বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে। সেই ডাকে যদি সাড়া না দিই তাহলে আমরা আছি কেন? প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করার। এই অঙ্গীকার পালন করবো। চীন সফরে এই বিষয়ে নিশ্চয়ই আলোচনা করবো।

পিএস

Link copied!