ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারের পরিবর্তে শনিবার দিল্লি সফরে যাবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুন) সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ হওয়ার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছিল, নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৭ জুন) ভারতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের বদলে পরদিন রোববার (৯ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি।
এর ফলে প্রধানমন্ত্রীর ভারত সফর একদিন পেছানো হয়েছে।
আইএ
আপনার মতামত লিখুন :